প্রিন্সিপালের বানী

এই প্রতিষ্ঠানটি BVDA-এর একটি সহায়ক Health Education Programme হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। স্বাস্থ্যখাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মূল উদ্দেশ্য হলো পেশাভিত্তিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অবদান রাখা। প্রতিষ্ঠানটি ১৯৭৪ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত হয় (রেজিস্ট্রেশন নম্বর: Dha-0291/1974)। সরকারিভাবে নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতা বজায় রেখে চলেছে। প্রতিষ্ঠানের নিবন্ধিত কার্যালয় অবস্থিত ২৯/১, নয়াবাড়ি, সাভার, ঢাকা-১৩৪৩ এ। তাই, আসুন আমরা যার যার অবস্থান থেকে সাহায্য করে যেমন, কেউ ছাত্র-ছাত্রী দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউবা পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।